তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। নিয়মিত এই অভিযান কর্মসূচির অংশ হিসেবে গত ১২ আগস্ট (মঙ্গলবার) জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে ঢাকা অঞ্চলের ঢাকেশ্বরী রোড, সোনাচড়া, ওয়ার্ড নম্বর ২৬, ধামগড়, জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজসংলগ্ন, বারপাড়া বন্দর ও নারায়ণগঞ্জ এলাকার দুটি স্থানে তিতাসের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০টি অবৈধ আবাসিক ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ২৬০ ফুট পাইপলাইন, চারটি স্টার বার্নার, একটি মোডিফাইড বার্নার, দুটি ডাবল বার্নার এবং দুটি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়। একই দিনে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
একই দিনে জয়দেবপুর এলাকার দক্ষিণ কলমেশ্বর, বোর্ডবাজার ও ছাপড়া মসজিদ, উত্তর বিলাশপুর, গাজীপুর এলাকায় বিশেষ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। বকেয়ার কারণে চারটি রাইজারের ১৩টি দ্বিমুখী চুলা এবং অতিরিক্ত চুলার কারণে পাঁচটি রাইজারের ১২টি দ্বিমুখী ও দুটি একমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া চারটি অবৈধ বা বিলবিহীন রাইজারের ২৯টি দ্বিমুখী চুলার সংযোগও বিচ্ছিন্ন করা হয়। বিজ্ঞপ্তি