মুরাদনগরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেপ্তার নাজমুল হাসান অমি (২৬) বাঙ্গরা পূর্ব ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিষ্ণুপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে নাজমুল হাসান অমিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অমিকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, শুক্রবার (১৫ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।