ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা লিভারপুল করেছে জয় দিয়ে। অ্যানফিল্ডে ২০২৫-২৬ মৌসুমে লিভারপুলের শুরুর ম্যাচটি ছিল জটাময়। খেলা শুরুর আগে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খেলা চলাকালে ২০ মিনিটের করতালি দিয়ে পুরো অ্যানফিল্ড এক সঙ্গে শ্রদ্ধা জানায় জটাকে। ম্যাচের লিভারপুল খেলোয়াড়দের গোল উদযাপনে ছিলেন জটা। ম্যাচ শেষে জটার স্মরণে কাঁদতে দেখা গেছে মোহামেদ সালাহকে।
বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল ম্যাচটি ৪-২ গোলে জিতলেও খেলার মাঝে জটাকে খুঁজছিলেন কোচ আর্না স্লট। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোচ আরনে স্লট বলেন, '২-২ থাকার সময় আপনি জানেন আমি কাকে খুঁজছিলাম- ডিয়েগো জটাকে। কিন্তু খুবই কষ্টকর কারণেই তাকে আর কোনদিন নামানো সম্ভব নয়।'
গেল ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জটা। বেঞ্চ থেকে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় হিসেবে তাকে ব্যবহার করতেন স্লট। স্লট আরও বলেন, 'এটা আমার অ্যানফিল্ডে দেখা সবচেয়ে আবেগঘন রাত। শুধু দলের পারফরম্যান্সের জন্যই নয়, প্রতিটি মূহূর্তে দিয়োগোকে স্মরণ করার জন্যও।'