মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার (১৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সন্ধ্যায় মহাখালী ইউনিভার্সেল হাসপাতালের পাশে ইউরিকা প্রেট্রোল পাম্প নামে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, প্রথমে তিনটি ও পরে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।