বিশ্বকাপ জয়ী চেলসিকে রুখে দিল ক্রিস্টাল প্যালেস

৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি গেল জুলাইতে। ফাইনালে তারা হরিয়েছিল চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিকে। এরপর দুটি প্রস্তুতি ম্যাচেও জয় পায় ব্লুজরা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমের শুরুতেই হোচট খেলো চেলসি।

আজ রবিবার স্টামফোর্ড ব্রিজে চেলসি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে চেলসি গোলমুখে শট নেয় ১৯টি তবে লক্ষ্যে ছিল মাত্র তিনটি। ক্রিস্টাল ১২ শটের চারটি লক্ষ্যে রাখে। অবশ্য প্রথমার্ধে ক্রিস্টালের এজে বল জালে পাঠালেও সেটি বাতিল হয় ভিএআর-এ।

গেল মৌসুমেও ক্রিস্টালের সঙ্গে লিগের দুই দেখাতে জিততে পারেনি চেলসি। সেবার দুই দেখাতেই ম্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়।