রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মীর হোসেন (৫৫) নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত পৌনে ৯টার মীর হোসেনকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার শরীরের শতাংশ দগ্ধ হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। সাথে শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পেট্রোল পাম্পটির ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তা কর্মী। প্রায় ২০ বছর যাবৎ সেখানে কাজ করছেন।