নেত্রকোনায় ইউপি ভাঙার পরিকল্পনাকারীর ‘কুশপুত্তলিকা’ দাহ করে বিক্ষোভ 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভেঙে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠনের প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশে অংশ করে বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষ। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করেন। একপর্যায়ে ইউনিয়ন ভাঙার পক্ষে থাকা পরিকল্পনাকারীর ড. ইমরান হোসেনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে নাজিরপুর ইউনিয়ন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইতিহাস, ঐতিহ্য ও জনস্বার্থের পরিপন্থী। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।