ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।
এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র দাখিল ও জমাদানের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা এবং বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা করা হলো।