বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি আরব আমিরাত (ইউএই) শাখা। সোমবার (১৮ আগস্ট) রাতে দেশটির প্রাদেশিক শহর শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলীর সভাপত্বিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সালাউদ্দিন।
প্রধান অতিথি প্রকৌশলী মো. সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এ জন্য তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বলেন, যখনই দেশে স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে তখনই দেশনেত্রী ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উওরসূরী আগামী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ৩১ দফার রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দিন খান, বেলাল হোসেন, মুসা আল মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাস আল খাইমাহ বিএনপির সাবেক উপদেষ্টা আক্তার হোসেন সিআইপি, সাবেক দুবাই বিএনপির সহ-সভাপতি সিআইপি মো. নজরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ জহিরুল ইসলাম, ওমান যুবদলের সাধারণ সম্পাদক রবি উল্লাহ, সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নাজমুল হোসেন সাঈদ, আজমান রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কবির হোসেন, বিএনপি নেতা আজিম উদ্দিন, বিএনপি নেতা মোশারফ হোসেন খান, আবির বিএনপির প্রধান উপদেষ্টা শওকত হায়াত, আল শাজ্জা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদ, যুব দলের সহ-সভাপতি জানে আলম, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. একলাস, আজমান যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, সাবেক দুবাই বিএনপি নেতা মো. এনাম , শারজাহ বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জামাল হোসেন, আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, দুবাই যুবদলের সাবেক সভাপতি মো. মাহামুদ, যুব নেতা প্রকৌশলী তানভীর, রাস আল খাইমাহ যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন খন্দকার ও মুসাফফা যুবদলের মহিলা নেত্রী আমেনা বেগমসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।