পানি সম্পদ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিন সচিবকে পদায়ন করে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানি সম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।