মিডিয়াকে বিশ্বাস করা বোকামি : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মিডিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেছেন, মিডিয়া কিছু বললেই সেটা সত্য-এ ধারণা বোকামি।

সোমবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি লিখেছেন, মিডিয়া অনেক ক্ষেত্রে সত্যের চেয়ে ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল বা নির্দিষ্ট এজেন্ডাকে বেশি গুরুত্ব দেয়।

আগামীর বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃতপক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন সারজিস আলম।