কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম শ্রী কিরণ (৫০)। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজতি কিরণ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে কারাগার সূত্রে জানা যায়, মৃত কিরণের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম যগেন্দ্র চন্দ্র সূত্রধর। রাজধানীর ভাটারা থানার শিশু ও নারী নির্যাতন দমন আইনে করা মামলার আসামি তিনি। হাজতি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।