প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টর রজনীকান্ত সেন এবং বলিউড ও টলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাদের দুইজনকে নিয়ে ‘জেলার’ ছবির সিক্যুয়াল নির্মাণ করছেন নেলসন দিলীপ কুমার। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবিটির শুটিং। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইতিমধ্যেই ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহেই যোগ দেবেন রজনীকান্তও।
জানা গেছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এ এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে। এর আগে মিঠুন চক্রবর্তীর ছবি ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত।
উল্লেখ্য, দুই বছর আগে মুক্তি পাওয়া ‘জেলার’ বিশ্বব্যাপী ৬০০ কোটির ব্যবসা করেছিল।