৩ মাসেই সিটি ছেড়ে লেভারকুজেনে এচেভেরি!

আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকে ম্যানচেস্টার সিটি দলে নেয় ২০২৪'র জানুয়ারিতে। তবে বয়স ১৮ না হওয়ায় ছিলেন রিভার প্লেটেই। চলতি বছরের মে মাসে সিটিতে যোগ দিয়ে দলটির হয়ে ৩ ম্যাচে খেলেছেন মোটে ৬৪ মিনিট।

আর্জেন্টাইন এই ফুটবলার এবারের মৌসুমে ম্যানসিটিতে আলো ছড়াবেন এমনই ভাবা হচ্ছিলো। তবে ম্যানসিটি ছেড়ে জার্মান ক্লাব লেভারকুজেনে গেলেন এচেভেরি। অবশ্য এচেভেরি ধারে খেলতে যাচ্ছেন।

দল-বদল বিষয়ে খ্যাতি পাওয়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, জুন ২০২৬ পর্যন্ত অর্থাৎ পুরো এক মৌসুম জার্মানির ক্লাবটিতে খেলবেন এচেভেরি। ধার শেষে এচেভেরিকে কিনতে পারবে না লেভাকুজেন, এমন শর্তেই করা হয়েছে চুক্তি।

ধারে খেলার সময় এচেভেরির বেতন পুরোটাই পরিশোধ করবে লেভারকুজেন।