গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে ব্যাংকুয়েট হল, কুর্মিটোলা গল্ফ  ক্লাব, ঢাকায় মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. নূরুল আমিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মো. জামাল মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আবু হেনা রেজা হাসান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মাহমুদ হোসেন এফসিএ, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আব্দুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এ. এফ. সাব্বির আহমদ, কোম্পানী সচিব মো. মনজুর হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারগণ ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।