ছেলে শেহজাদ খান বীর এবং সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আমেরিকার নিউইয়র্কে রয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। ইতিমধ্যে তাদের একসঙ্গে ঘুরে বেড়ানো ও শাকিব-বুবলীর অন্তরঙ্গ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারপরও অপুর কাছে প্রায় গণমাধ্যমকর্মীরা প্রতিক্রিয়া জানতে চান প্রতিদিন। এবার এক সাক্ষাৎকারে খোলমেলা নিজের মতামত প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘ছবিগুলো নিয়ে তার আহামরি কিছু বলার নেই।’
মূলত শাকিব খানকে ছোট করতে চাননি বলেই ওই ছবি নিয়ে কথা বলেননি তিনি। অপু বিশ্বাস বলেন, ‘‘লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। এসএসসি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাঁধাগ্রস্ত মনে হয়, যখন একটা সময় আসে যে, আমাকে অনেক কাজ করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে; তখন মনে হয় যে ফেসবুকটা আসলে বান্ধবীদের কাতারে পড়ে। কি হয়েছিল ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিলো এইগুলো আসলে ওইরকম আহামরি কিছু লাগে না।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখানে কাজ করতে এসেছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি। কিছুটা সময় করা হয়ে গিয়েছিল। আমি আসলে ওই দিন থেকেই এইসব শেষ করে দিয়েছি।’
সামাজিক মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভাবছেন, তিনি বুঝি হাল ছেড়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে অপু বলেন, ‘হাল ছেড়ে দেওয়া বা হাল ধরারতো কিছু নেই।কষ্টের কিছু নাই। আমি কাজ করছি, কাজ করে যেতে হবে। আমি পনেরো জুন সবকিছু স্টপ আউট করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট। বাচ্চাটা অনেক বড় সেতুবন্ধন। চাইলেই যেকোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না।’