মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার (২০ আগস্ট) বেলা ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, খবর পেয়ে মহাখালী, গুলশান, তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।