নিরাপদ সড়কের দাবিতে বিরামপুরে মানববন্ধন, বিক্ষোভ

দিনাজপুরের বিরামপুরে নিরাপদ সড়কের দাবিতে ১০ দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাগ্রত যুব সংস্থার উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বিরামপুর ঢাকামোড়ে কর্মসূচি শেষে ইউএনও নুজহাত তাসনীম আওনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন জাগ্রত যুব সংস্থার সভাপতি নওয়াজ শরীফ আহমেদ মিশুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এনামুল হক, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আ. রাজ্জাক, সাবেক পৌর কমিশনার শওকত আলী, বিরামপুর সকারী কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইলাম, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ও দেশ রূপান্তরের প্রতিনিধি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল ও ইব্রাহীম, প্রধান শিক্ষক আরমান আলী, প্রধান শিক্ষক আরমান আলী, শ্রমিক নেতা মুকুল সরকার ও আহসান হাবিব জনি।

তাদের দাবিগুলো- দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দ্রুত মেরামত করতে হবে, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করতে হবে, বাস টার্মিনাল স্থাপন করতে হবে, কলা বাগান থেকে কলেজ বাজার পর্যন্ত স্পিডব্রেকার দিতে হবে, বাস নির্দিষ্ট স্থানে ছাড়া দাড়াবে না, বেপরোয়া বাহন অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, ট্রাফিক বক্স স্থাপন ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, শহরের মাধ্যে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ২৫ কিলোমিটার নির্ধারণ করতে হবে, রাস্তা পারাপারের জন্য জেব্রাক্রোসিংয়ের ব্যবস্থা করতে হবে।