২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।
ফল জানা যাবে ওয়েবসাইট থেকে
প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা রাত ৮টার পর একাদশ শ্রেণি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে ফলাফল জানতে পারবেন। ফলাফলে নির্ধারিত কলেজ বা মাদরাসায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
যেসব শিক্ষার্থী নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চায়ন করতে হবে। কেউ যদি নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হতে না চান, তাহলে নিশ্চায়ন না করে পরবর্তী ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। নিশ্চায়ন করা শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশনের সুবিধা থাকবে, যার মাধ্যমে তারা পছন্দ অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযোগ পেতে পারেন।