জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল ২২ আগস্ট পর্যন্ত

জুলাই সনদের মতামত জমাদানের সময় আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২০ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে, জুলাই সনদের মতামত জমাদানের সময় ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ধন্যবাদ।

এর আগে গত শনিবার মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনও বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনও আদালতে প্রশ্ন তোলা যাবে না।