বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানির তারিখ আজ বৃহস্পতিবার নির্ধারণ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ শুনানির দিন ধার্য করেছে।