জানালেন ইসি সানাউল্লাহ

নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে রবিবার

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রবিবার ব্রিফ করা হতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ডাকা কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রবিবার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া এ বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।