রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরার স্কাইভিলা লাউঞ্জে এ এমওইউ সই করা হয়।
এই এমওইউর মাধ্যমে রূপায়ণ সিটির সব গ্রাহকের জন্য বিশেষ সুবিধাসহ সেবা দেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এর মধ্যে রয়েছে স্পেশাল কনসালট্যান্সি ও প্রায়োরিটি সার্ভিস।
অপরদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা রূপায়ণ সিটি থেকে পাবেন বিশেষ সুবিধা। এই সুবিধাগুলোর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকের আরও উন্নত ও সুবিধাজনক সেবা প্রদান করতে সক্ষম হবে।
রূপায়ণ সিটির পক্ষে এমওইউতে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে চিফ বিজনেস অফিসার এ. কে. এম. সাদেক নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি হেড সাইদ শরীফ রাসেলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই এমওইউ বা কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক অনবদ্য দ্বার উন্মোচন করল।