ঢাকার কেরানীগঞ্জের মডেল টাউনের একটি ১০তলা আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত ২টার দিকে ১০ তলার একটি ভবনে ভয়াবহ এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কেরানীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নেভানো হয় সাড়ে ৩টায়।
তিনি আরও বলেন, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।
তবে এলাকাবাসীর দাবি এসির লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।