বগুড়ায় দিনব্যাপী সাহিত্য উৎসব

দুই শতাধিক কবি নিয়ে বগুড়ায় হয়ে গেল দিনব্যাপী কবিতা উৎসব। শুক্রবার (২২ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে কবিতা উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা মঞ্চ জেলা শাখা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২ শতাধিক কবি সকাল থেকে রাত অব্দি এই উৎসবে আনন্দে মেতে উঠেন।

কবিতা উৎসবের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছি‌লেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানের সম্মাননা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মোফাখ্খারল ইসলাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান, জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি মনজু খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন।

স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেক হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন, বইমেলার উদ্বোধন, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা বিষয়ক আলোচনা সভা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়। এবারের বগুড়া সাহিত্য উৎসবে কবি ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক জয়ন্ত দেব, কবি ও গল্পকার সাংবাদিক মসহীন রাজু, কবি ও সম্পাদক মাহফুল আখতারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম। এই অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁ, গাইবান্ধাসহ বেশ সারাদেশ থেকে দুইশতাধিক কবিগণ অংশগ্রহণ করেন।