প্যানেলের বাইরে সবাইকে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রদল মনোনীত প্যানেলের বাইরে সকল নেতাকর্মীকে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার রাতে সংগঠনটি দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন ছাত্রদলের ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তদাধীন হল শাখাসমূহের যেসব নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত প্রার্থীগণ বাদে তাদের সকলকে যথানিয়মে নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এই নির্দেশনা অমান্যকারী সকলের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।