জামালপুরে জেলা বিএনপির তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। গতকাল শনিবার বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সম্মেলনের উদ্বোধক হাবিব-উন-নবী খান সোহেল এই কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, শামীম আহমেদ, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল; যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান; সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ।
সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, নয় বছর পর জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সম্মেলনে মোট ১৫১৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।