মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এতে বলা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে পরিবহন বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।