টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় আলিফা (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফা কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই নারী গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকার সড়ক পার হচ্ছিলেন। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ওই বৃদ্ধার মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে।