‘সেভ ইয়ুথ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা

স্টুডেন্টস অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার (সেভ) ইয়ুথ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের নতুন ৪৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ কার্যবর্ষের জন্য অনুমোদিত এ কমিটিতে নওশীন আনজুম কো-প্রেসিডেন্ট এবং অর্ণব রায় পার্থ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সংগঠনটির ন্যাশনাল মডারেটর আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।

প্রতিটি টিমের অধীনে আরও তিনজন করে কো-টিম লিড দায়িত্ব পালন করবেন।

সেভ ইয়ুথ শান্তি, সহিষ্ণুতা, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধে তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে কাজ করছে। নারী-পুরুষ, সক্ষম-অক্ষম নির্বিশেষে সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং দক্ষ শিক্ষার্থী নেতৃত্ব গড়ে তোলা সংগঠনটির অন্যতম লক্ষ্য।

গত পাঁচ বছরে সেভ সংঘাত প্রতিরোধ, সামাজিক নেতৃত্ব বিকাশ এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই হাজারের বেশি শিক্ষার্থী সেভ-এর সঙ্গে যুক্ত। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষক মডারেটরদের তত্ত্বাবধানে চ্যাপ্টারসমূহ পরিচালিত হচ্ছে।