এন‌সি‌পি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  

কক্সবাজারের কুতুব‌দিয়ার জাতীয় নাগরিক পার্টি ( এন‌সি‌পি) নেতা রিদুয়ানুজ্জামান হেলালীসহ ৫ জনের বিরু‌দ্ধে হত্যা চেষ্টা আইনে একটি মামলা ক‌রে‌ছেন এক মাছ ব্যবসায়ী।

মারধর করে মোবাইল ও নগদ টাকা লুটের ঘটনায় উপজেলার  লেমশীখালী ইউনিয়েনর ম‌তিরবা‌পের পাড়ার মো. কাইমুল হুদার ছেলে মো. বা‌প্পি মামলা‌টি ক‌রেন।

মামলার এজাহা‌র থেকে প্রাপ্ত তথ্যমতে ,  বা‌প্পি বা‌ড়ির পা‌শে পিলটকাটা খা‌লে সেতুর পা‌শে জাল ফেলে মাছ শিকার করত।  একই জায়গায় আরও একা‌ধিক ব‌্যক্তি জাল ফেলে। জা‌লে মাছ কম-‌বে‌শির সূত্রধ‌রে গ্রু‌পিং সৃ‌ষ্টির ফ‌লে বি‌ভিন্ন সময় মামলায় জড়া‌নোর হুম‌কি দি‌তে থা‌কে প্রতিপক্ষরা। 

গত ২২ আগস্ট রা‌তে সেতুর পা‌শে বা‌প্পি‌কে এন‌সি‌পি নেতা রিদুয়ানুজ্জামন হেলালীসহ (২৮) মো. রু‌বেল (৩৫),আরফাত (২৩), পার‌ভেজ (২৫) ও নুরুল হুদা (৪৫) ব‌্যাপক মারধর ক‌রে। এসময় স্থানীয়রা ভিক‌টিমকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন।

পর‌দিন কুতুবদিয়া থানায় এন‌সি‌পি কুতুব‌দিয়া শাখার যুগ্ম সমন্বয়ক রিদুয়ানুজ্জামান হেলালীসহ ৫ জন‌কে আসামি ক‌রে থানায় মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত এনসিপির কুতুবদিয়ার যুগ্ম সমন্বয়ক রিদুয়ানুজ্জামান হেলালী বলেন, “আমার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হওয়ার খবর শুনে আমি হতবাক হয়েছে। কারণ এজাহারে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে তখন আমি আমার বাসায় ছিলাম। যার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে।”

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হো‌সেন ব‌লেন, “একজন মাছ ব্যবসায়ীকে মারধরের দায়ে কুতুবদিয়া থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”