প্রিন্সেস ডায়ানা। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনালি ছোট চুলের এক লাস্যময়ী, হাস্যোজ্জ্বল এক নারীকে। ডায়ানাকে নিয়ে ইতিপূর্বে অনেক গল্প, কবিতা, গান লেখা হলেও এবার নির্মিত হচ্ছে তথ্যচিত্র। জানা গেছে, ডায়ানার জীবন কাহিনিনির্ভর এই তথ্যচিত্রটি পর্দায় আনছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অচিরেই এই তথ্যচিত্রের কাজ শুরু হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন প্রিন্সেস ডায়ানা। আগামী ২০২৭ সালে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ৩০ বছর úূর্ণ হবে। সেই দিনটিকে স্মরণ করেই এই তথ্যচিত্র নির্মাণ। ধারণা করা হচ্ছে ওই সময়েই এই তথ্যচিত্রটির সম্প্রচার শুরু হবে।