ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলছেন, তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলছেন এবং তিনি বলছেন আমরা ২৪-এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেফতার করার অভিনয়টা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি। প্যাসিভ ভাবে আন্দোলন করছি। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আজকে যেমন তার বাসার সামনে এসে চোখে চোখে রেখে কথা বলতেছি। এরপর থেকে যে কেউই ২৪ এর আন্দোলনকে যারা খাটো করতে চাবে তাদের সঙ্গে সামনাসামনি হবে। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো।

বিস্তারিত ভিডিওতে...