বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফরাজানা হক রিমান্ডের এ আদেশ দেন।
তৌহিদ আফ্রিদিকে রবিবার রাতে সিআাইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।