একদিনে ২৩০ বিচারককে বদলির আদেশ  

একদিনে ২৩০ জন বিচারকের বদলির আদেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যদার ৪০ জন এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৯৬ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলির বিষয়টি উল্লেখ করা হয়।