সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ও দুই এতিম সন্তানের খোঁজ নিতে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার বাসায় যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি তুহিনের স্ত্রীর হাতে আর্থিক অনুদান তুলে দিয়ে বলেন, "এ জাতির জন্য এটি দুঃখজনক যে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে খুন হতে হয়। আমরা এই বাংলাদেশ চাইনি।"
তিনি আরও বলেন, "এই বাংলাদেশের জন্য পাঁচ আগস্ট কখনো হয়নি। জামায়াতে ইসলামী সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখে, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।"
সাংবাদিক তুহিন ছিলেন সমাজের আলোকবর্তিকা। তার নির্মম হত্যাকাণ্ড কেবল পরিবারের জন্যই নয়, সমগ্র সমাজের জন্য শোকের বিষয়। তার মৃত্যু পরিবারের জন্য অপরিসীম ক্ষতি। আজকের এই সামান্য সহযোগিতা সীমাবদ্ধ নয়; জামায়াত তুহিনের পরিবারের পাশে ভবিষ্যতেও থাকবে।
এ সময় গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, মহানগর অফিস সেক্রেটারি আবুসিনা নুরুল ইসলাম মামুন, গাজীপুর-১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী শাহ আলম বকশী, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ সালাহউদ্দিন আইয়ুুবী প্রমুখ উপস্থিত ছিলেন।