হাইকোর্টের ২৫ নতুন বিচারপতির শপথ আজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ গ্রহণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করাবেন। এ তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়।

এর আগের দিন, গতকাল সোমবার রাতে সরকার হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া বিচারপতিরা হলেন—সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এসএম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফএম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম ইফতেখার উদ্দিন মাহমুদ।