বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে সেই দল থেকে দুইটি পরিবর্তন আনতে বাধ্য হলো ডাচরা। চোটের কারণে সিরিজ শুরুর আগেই শেষ হয়ে গেল রায়ান ও' ফ্রেডের এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।
চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। অপরদিকে, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব জুলফিকার। তাদের পরিবর্তেই নেওয়া হয়েছে নতুন তিন মুখকে।এই সুযোগে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
যুব দলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন সেড্রিক ডি ল্যাং। প্রো সিরিজে দুর্দান্ত খেলায়ই তিনি জায়গা করে নিলেন জাতীয় দলে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন,“একজন তরুণ খেলোয়াড়কে দলে নেওয়া সবসময়ই আনন্দের। সেড্রিক পুরো মৌসুমে দারুণ খেলেছে এবং এই ডাক সে প্রাপ্য। আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করছি।”
অন্যদিকে, ২০২১ সালের পর প্রথমবার জাতীয় দলে ফিরছেন সেবাস্টিয়ান ব্রাট। ক্লাব ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে ফিরিয়েছে জাতীয় দলে। সিকান্দার জুলফিকারের প্রত্যাবর্তন আরও দীর্ঘদিন পর। ২০১৯ সালের পর এই প্রথম টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।
নেদারল্যান্ডস দল কাল বুধবার সকালে ঢাকায় আসবে। সেখান থেকে সিলেটে গিয়ে তিন দিনের অনুশীলন করবে সিলেটে।