স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকি দামে আটা বিক্রি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়েও ভর্তুকি মূল্যে আটা বিক্রি করা হবে।

বর্তমানে সিটি করপোরেশন, শ্রমঘন জেলা, উপজেলা ও জেলা সদর পৌরসভায় খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) কার্যক্রম চালু রয়েছে। এর সঙ্গে নতুনভাবে উপজেলা পর্যায়ে প্রতিদিন এক মেট্রিক টন আটা সরবরাহ করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি আটা মাত্র ২৪ টাকায় ক্রয় করতে পারবেন।