`প্রতিনিয়ত নিজেকে ভাঙছি’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানের। অনেক অধ্যাবসায়ের পর আজকের অবস্থানে এসেছেন মডেলিং দিয়ে যাত্রা শুরু করা এই সেলিব্রিটি। শুরুতে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা গেলেও মাঝেমধ্যে সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করেও সুনাম অর্জন করেন তিনি। পেয়ে যান রাষ্ট্রীয় স্বীকৃতিও। কিন্তু তারপরও নিজের স্বপ্নের জায়গাতে পৌঁছানোটা অধরাই থেকে যায়। শেষমেশ কাজ থেকে হঠাৎ আড়াল হয়ে প্রায় ৯ মাস পর নতুন লুকে ফিরে এসে ঝড় তুলে দেন এই অভিনেত্রী। তাকে দেখে বোঝার উপায় নেই, বর্তমানে তার বয়স একচল্লিশ। 

যদিও বয়স নিয়ে সর্বদাই অকপট রুনা খান। প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন তিনি। শুধু অভিনয় শৈলীতেই নয়, সময়ের সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন রুনা খান। অভিনেত্রী মনে করেন, বয়স লুকানো যায় না, লুকানোর বিষয়ও না। বয়স উদযাপন করার বিষয়। তবে বাড়তি বয়স নিয়ে অন্য তারকাদের সঙ্গেও তুলনা করা হয় রুনাকে। বিশেষ করে, পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয় তাকে। 

সময় যত যাচ্ছে ততই যেন নিজেকে ভাঙার চেষ্টা অব্যাহত রাখছেন রুনা খান। যার দরুণ ক্যারিয়ারের এই সময়ে এসেও প্রথমবার চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করছেন। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’। চলচ্চিত্রটিতে তুলে ধরা হচ্ছে নায়িকাদের জীবনের আড়ালের গল্প। 

এ রকম একটি গল্পের নায়িকা হয়ে অভিনয় করা প্রসঙ্গে রুনা খান বলেন, নারীদের আমি চাই নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক। নাটক, সিনেমা কিংবা সংবাদ সব জায়গায় নারীদের এমনভাবে উপস্থাপন করুক, যেন তারা স্বাভাবিক অধিকার পায়। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শক শুধু আমাদের পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প।’ 

তবে অভিনয় নিয়ে যতই কথা বলেন না কেন? মাঝেমধ্যেই অশালীন পোশাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার দরুণ নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। কিন্তু সমালোচকদের পাত্তা না দিয়ে রুনা খান বলেন, এই ৪১ বছরের জীবনে, শুধু আমার কর্মগুণে অর্জিত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, এত সৃজনশীল মানুষের ভালোবাসা, শান্তিপূর্ণ-প্রেমময় ব্যক্তি জীবন, এত এত প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ মানসিকতার পরশ্রীকাতর মানহীন মন্তব্যে আমার কিচ্ছু আসে যায় না। এ ছাড়া ঈর্ষা দেখে সময় নষ্ট করবার মতো সময় আমার হাতে নেই!’