কুমিল্লার দাউদকান্দিতে বাঁশ বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে ছিটকে পড়ে এক বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা একজন আহত হয়েছেন।
সোমবার রাত প্রায় ১১টার দিকে (২৫ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-গোমতী সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ী হলেন গাজীপুর সদর উপজেলার লাগালিয়া গ্রামের মৃত ইসমাইল ভুইয়ার ছেলে আমজাদ হোসেন (৪৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জাকির হোসেন জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বাঁশ বোঝাই মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়।
এসময় ভেতরে থাকা ব্যবসায়ী ছিটকে সেতুর নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।