দুমকিতে ক্রেতা সেজে প্রতারণার দায়ে যুবক আটক

পটুয়াখালীর দুমকিতে ক্রেতা সেজে বিভিন্ন দোকানের মালামাল ও টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য মাসুদ শরীফ (২৫) নামের এক যুবককে  আটক করেছে পুলিশ। 

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা শহরের একটি কসমেটিকসের দোকানে বেচা বিক্রির ভিড়ের মধ্যে ১ হাজার টাকার নোট দেখিয়ে পণ্য কেনার ছলে অভিনব প্রতারণাকালে মাসুদ শরীফ নামের যুবককে হাতে নাতে আটক করে পুলিশে দেওয়া হয়। এর আগে বাজারের আরও ২/৩টা দোকানে একই ভাবে ওই যুবক প্রতারণার আশ্রয়ে নগদ টাকা ও কিছু মালামাল হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ দোকানীর। ধৃত প্রতারক মাসুদ শরীফের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তার পিতার নাম সোবাহান শরীফ বলে জানায়। 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আসামিকে কোর্টে চালান দেওয়া হয়েছে।