নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, শামীম ওসমানসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে (পিবিআই)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধিরগঞ্জের আমলী আদালতে চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক আলমগীর হোসেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, ২০২৪ সালে সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২১ জুলাই লতিফ হত্যার ঘটনায় তার বাবা নেজাবুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, তার পুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সাবেক কাউন্সিলরন ও সিদ্ধিরগঞ্জের যুবলীগ আহ্বায়ক মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, সেক্রেটারি হাজী ইয়াসিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল এবং ওমর ফারুকের নাম সংযুক্ত করে ১৪ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মতিউর রহমান মতি ও ইয়াসিনসহ গ্রেপ্তার আছে অন্যান্য পলাতকরা।