বদলে যাচ্ছেন সুহানা

বলিউড বাদশাহ হলেও বাবা হিসেবে আর দশ জনের মতোই দায়িত্ববান শাহরুখ খান। তিন সন্তানের প্রতিই তার অসম্ভব স্নেহ। কিন্তু মেয়ে সুহানা খান নাকি শাহরুখের ‘নয়নের মণি’। সেই মেয়ে ক্রমেই বদলে যাচ্ছেন! বেশ কয়েকটি গুঞ্জন চলছে সুহানাকে ঘিরে। এসব লক্ষ করছেন শাহরুখ খান নিজেই। সম্প্রতি মেয়ের পোস্ট করা ছবিতে কিং খান লিখেছেন, ‘বদলে যাও, তবে...।’

বর্তমানে দাদা আরিয়ান খান পরিচালিত ও অভিনীত নতুন সিরিজ ‘ব্যাডস অব বলিউড’র গানে মজেছেন শাহরুখকন্যা। অন্যদিকে শোনা যাচ্ছে শাহরুখকন্যার নতুন প্রেমের গুঞ্জন। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সুহানা খানের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা বরাবরই ছিল। তবে এবার নতুন করে আলোচনায় এলেন শাহরুখকন্যা। এক পার্টিতে সালমান খানের ভাতিজা নির্বাণ খানের সঙ্গে নাচতে দেখা গেল সুহানাকে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ফের উসকে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন। এর মধ্যে সালমান খানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণের সঙ্গে পার্টিতে মেতে ওঠেন সুহানা। সেখানে ছিলেন আরবাজ খানের ছেলে আরহান ও সালমানের বোন অর্পিতাও। সবার সেখানে দেখা মিললেও অগস্ত্যের উপস্থিতি সেখানে চোখে পড়েনি। সে ভিডিও সম্প্রতি ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা উঠেছে অগস্ত্য নন্দা এখন সুহানার অতীত আর তার সঙ্গী এখন সালমানের ভাতিজাই!