পূর্বাচলের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগের তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় কার্যদিবসে ১৭ জনের সাক্ষ্য হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীরা হলেন রাজউকের উপপরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল, সহকারী পরিচালক উল্লাস চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী শফিকুল ইসলাম ও দুদকের সহকারী পরিচালক সৌরভ দাস। এ সাত ব্যক্তিই শেখ হাসিনার বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য দেন।
গতকাল মোট ১৭ বার তাদের জবানবন্দি রেকর্ড করে আদালত। মামলায় সব আসামি পলাতক থাকায় তাদের পক্ষে সাক্ষীদের জেরা করা হয়নি।