জাতীয় কবির সমাধিতে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ফুলেল শ্রদ্ধা

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশিষ্ট শিশুসাহিত্যিক সরকার জাহানারা ফরিদ, প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কবি সম্পাদক, সংগঠক ও প্রকাশক কে এম সফর আলী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মাসুম মুহতাদী, কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা লেখক ও সংগঠক মুহাম্মদ সোলাইমান এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য লুবনা ঝর্ণা।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও সংগঠক রবিউল সরকার বরি এবং কবি ও সংগঠক জনি।