সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ীকরণের এক দফা দাবি জানিয়েছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারি কল্যান পরিষদ।
দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে বুধবার (২৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে বলা হয়, কর্মচারি মাসিক বেতন ৩০ হাজার নির্ধারণ এবং বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধিকরণ। চাকরির নিশ্চয়তা। মাতৃত্বকালীন ছুটি ও বাৎসরিক নৈমিত্তিক ছুটি। চাকুরির নিয়োগ দেওয়ার দাবিতে গত ৩০ জুন শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। সে সময় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান কর্মচারি কল্যান পরিষদের ১০ সদ্যসের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে ডেকে নিয়ে আলোচনা করে এবং দাবি পূরণে আশ্বস্ত করেন। কিন্তু আজও এর কোনো সমাধান হয়নি। এ অবস্থায় আগামী দশ কর্মদিবসের মধ্যে যদি টেকনিক্যাল কমিটি মিটিং না হয় তাহলে আগামী ১৪ সেপ্টেম্বর আবারো লাগাতার আবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।