বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ছেড়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন চার প্রতিনিধি।
বুধবার (২৭ আগস্ট) সকালে আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার সদস্য সচিব মো. ইমরান খানের তাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করে নেন।
ছাত্রদলে যোগদান করা প্রতিনিধিরা হলেন-মো. নাসিম মাহমুদ , ইমামুল হাসান আশিক.মো. রেদোয়ান মৃধা, ও আব্দুল্লাহ আল নোমান।
যোগদানকারী ছাত্র নেতারা বলেন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মাধ্যমে সুন্দর সমাজ দেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছি।