নির্বাচনী রোডম্যাপ অনুমোদন, শিগগিরই প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা শিগগিরই প্রকাশ করা হবে। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

এদিকে ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপ হবে। পরে রাজনৈতিক দলের সঙ্গে। এ ছাড়া সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শেষ দিনের শুনানি চলছে ইসিতে।