ইসরায়েলের সাথে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধে যেতে প্রস্তুত তার দেশ। গত ১২ দিনের যুদ্ধে কোনো সমস্যার সমাধান হয়নি বলেও দাবি তার।

বুধবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরে ইসরায়েলভিত্তিক সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট এ খবর নিশ্চিত করে।

আরাগচি বলেন, ইসরায়েল বিনা শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলেই ইরান তা মেনে নিয়েছিল। তবে ভবিষ্যতে ইরানের ওপর হামলা হলে ইসরায়েলকে এর চেয়েও কঠোর জবাব দেবে তেহরান।

এ সময় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।